সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

মাদকের বিনিময়ে সার পাচার, কোষ্টগার্ডের অভিযানের আটক ৯

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২৫ জন দেখেছেন

মো. ইসমাইল হোসেন  নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম

নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে সারসহ পণ্য পাচারের সময় নয় পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় তিনটি বোট ও প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকার রাসায়নিক সার জব্দ করা হয়।

শনিবার (১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি অসাধু চক্র দেশীয় রাসায়নিক সারের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে আনতে প্রস্তুতি নিচ্ছে। খবরের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা উপজেলার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা এক হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সারসহ নয় পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সারগুলোর বাজারমূল্য প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, আটককৃত পাচারকারীরা দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকের বিনিময়ে সার পাচার, কোষ্টগার্ডের অভিযানের আটক ৯

আপডেট টাইম : ০৫:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫