দিনাজপুরের হাকিমপুর হিলি থানা-পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তিনজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার রাতভর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
আজ মঙ্গলবার (৭ জুলাই) গ্রেপ্তারকৃত আসামিদের মোবাইল কোর্টে (ভ্রাম্যমাণ আদালত) হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জর্জ মিত্র চাকমা প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—পৌর শহরের চণ্ডীপুর এলাকার মোকছেদ আলীর ছেলে এনামুল হক (৩২), থানার পাউশগাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মনিরুজ্জামান (২৪) ও পৌর শহরের উত্তর বাসুদেবপুর এলাকার আসলাম শেখের ছেলে রিপন শেখ (৩০)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, সীমান্তবর্তী হাকিমপুর হিলি থানাকে শতভাগ মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে থানা-পুলিশের অভিযান চলমান রয়েছে।
পরে আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুর বারোটার দিকে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

হাসান আলী, হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 





















One thought on “মাদক সেবনের অপরাধে হিলিতে ৩ জনের জেল”