সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশে, অতঃপর…

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৮ জন দেখেছেন

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে বাংলাদেশের ভূখণ্ডে পড়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড তেচ্ছিব্রিজ সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে কয়েকশ ফায়ারিংয়ের শব্দ শোনা যায়। একপর্যায়ে ওপার থেকে ছোড়া দুই রাউন্ড গুলি এসে পড়ে একটি বসতঘর ও একটি কম্পিউটারের দোকানে। এতে ঘরের টিন ও দেওয়ালে গুলির ছিদ্র তৈরি হয়। এই ঘটনায় ছেনুয়ারা (২৭) নামে একজন আহত হয়েছে। তাকে বর্তমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন, মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলি এপারে এসে পড়ায় একজন আহত হয়েছেন। সীমান্ত এলাকায় সাধারণ মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। আমি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, যদি দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হয়, তবে সীমান্ত এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন দৈনিক কালবেলাকে জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের গোলাগুলির শব্দ প্রায় প্রতিদিনই শোনা যায়। তবে আজ গুলি এপারে এসে পড়েছে, এতে জনগণের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে বসতঘরে পড়ে এক নারী আহত হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশে, অতঃপর…

আপডেট টাইম : ১২:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫