সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

মুদি দোকান ও বিকাশ এজেন্টে চুরির অভিযোগ, থানায় মামলা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুরচর এলাকায় একটি মুদি দোকান ও বিকাশ এজেন্টের দোকানে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সবুজের পালিত ছেলে সাঈদের বিরুদ্ধে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক সাথী আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, বালুরচর এলাকার বাসিন্দা সাথী আক্তার দীর্ঘদিন ধরে একটি মুদি দোকান ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করে আসছেন। বুধবার (৮ জুলাই) সকালে দোকানে এসে তিনি দেখতে পান দোকানের দুটি তালা ভাঙা। পরে দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন, ক্যাশবাক্সে থাকা প্রায় ১২ হাজার টাকা, একটি ব্যাগে রাখা প্রায় ২ লাখ টাকা, সিগারেটের কার্টন, একটি মোবাইল ফোন, কসমেটিকসসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। তার দাবি, চুরি হওয়া নগদ অর্থ ও মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ৭ জুলাই রাত থেকে ৮ জুলাই ভোরের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটায়।

এদিকে, স্থানীয় বাসিন্দা জসিম, স্বপন, কামরুন নাহার, টিপু, সুলতান, নিরবসহ আরও কয়েকজনের দাবি, অভিযুক্ত সাঈদ এর আগেও একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

One thought on “মুদি দোকান ও বিকাশ এজেন্টে চুরির অভিযোগ, থানায় মামলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

মুদি দোকান ও বিকাশ এজেন্টে চুরির অভিযোগ, থানায় মামলা

আপডেট টাইম : ০৮:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬