জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও ওয়াটারএইডের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে (ষষ্ঠ-সপ্তম শ্রেণি) প্রতিষ্ঠানের শিক্ষার্থী পৌলবী সরকার পিউ প্রথম এবং ‘গ’ বিভাগে (অষ্টম-দশম শ্রেণি) আসনা আফরোজ রুখসার দ্বিতীয় স্থান অর্জন করেন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সৈয়দপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আখতার, বিএনপির প্রবীণ রাজনীতিবিদ ও সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কিন্ডারগার্টেন শাখার সভাপতি লায়ন কাজী একরামুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতায় সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নীলফামারী জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















