সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক

সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবোঝাই বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ রয়েছেন দুই শ্রমিক। ফায়ার সার্ভিস সদস্যরা দুদিন ধরে অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী থেকে আসা ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যমুনার চর অধ্যুষিত কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়রা নামক স্থানে বালু বোঝাই বাল্কহেডটি ডুবে যায়। নিখোঁজ ব্যক্তিরা হলেন, নোয়াখালী জেলার মাইজদী থানার আন্ডার চর গ্রামের লোকমান হোসেন মৃধার ছেলে মো. মোরশেদ (২৫) ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মো. ফয়সাল (২১)।

ঘটনার সময় বাল্কহেডে থাকা দুইজন সাতরিয়ে ওপরে উঠে আসেন। এরা হলেন কিশোরগঞ্জের নিকলি উপজেলার ছাতির চর গ্রামের এজাজুল ইসলাম (২৬) ও নোয়াখালী জেলার মাইজদী থানার আন্ডার চর গ্রামের রাসেল হোসেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) মো. শরীফুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় ৪ জন যাত্রীসহ বালু বোঝাই বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডের ওপরিভাগে থাকা দুইজন সাতরিয়ে নদী তীরে চলে আসে। বাকি দুজন ইঞ্জিন মিস্ত্রি ইঞ্চিন রুমের ভেতরে ছিলেন। তারা সেখানে আটকা পড়েছে। বিষয়টি রোববার সকালে আমাদেরকে জানায়, আমরা তখনই ঘটনাস্থল পরিদর্শন করি এবং রাজশাহী থেকে ডুবুরি দল নিয়ে এসে আমরা উদ্ধার অভিযান শুরু করি। রোববার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি।

সোমবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করার জন্য পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে এসেছে। তবে নদীর প্রবল স্রোতের কারণে ডুবুরি নামতে পারছে না। এখন ভেতর থেকে ড্রেজার দিয়ে বালুটা ফেলে উদ্ধারের চেষ্টা করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক

আপডেট টাইম : ১২:৩৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬