সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

যমুনার ভাঙ্গনে নিঃস্ব শতবর্ষী রহিতনকে খাদ্যসামগ্রী দিলেন শাহজাদপুরের ইউএনও

যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনে নিঃস্ব সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের শতবর্ষী রহিতন নেছাকে ভাতাকার্ড, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন তার নিজ কার্যালয়ে তাকে ভাতাকার্ডের ব্যবস্থা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় সেখানে উপস্থিত শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন শতবর্ষী রহিতন নেছাকে নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন শতবর্ষী রহিতন নেছাকে একটি ঘর প্রদান সহ অন্যান্য সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বর্ষা মৌসুমের শুরুতেই ধীতপুর গ্রামের হতদরিদ্র শতবর্ষী রহিতন নেছার বসতঘর যমুনা নদীতে বিলিন হয়ে যায়। ফলে তিনি এক মেয়ে নিয়ে ভাঙ্গণকবলিত এলাকায় মানবেতর জীবনযাপন করছিলেন।সম্প্রতি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গণ এলাকা পরিদর্শন করতে যান। সেখানে গিয়ে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গণে নিঃস্ব শতবর্ষী রহিতন নেছার করুন অবস্থা দেখে তাকে ভাতাকার্ড সহ সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন। সে অনুযায়ী তিনি তাৎক্ষণিক ভাবে শাহজাদপুর উপজেলা সমাজসেবা অফিসার মোকবুল হোসেনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। এ নির্দেশ পেয়ে শাহজাদপুর উপজেলা সমাজসেবা অফিসার মোকবুল হোসেন দ্রুত সময়ের মধ্যে শতবর্ষী রহিতন নেছার ভাতাকার্ড করার প্রক্রিয়া শুরু করেন। মঙ্গলবার(২১ জুলাই) সে প্রক্রিয়া সম্পন্ন হয়। অপরদিকে শতবর্ষী রহিতন নেছার থাকার কোনো ঘর না থাকায় সমাজসেবা অফিসের মাধ্যমে তাকে একটি ঘর দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে। এ খাদ্য সামগ্রী প্রদানকালে শতবর্ষী রহিতন নেছা শেষ জীবনে এসে সরকারি এ সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিনকে প্রাণভরে দোয়া করেন ও কৃতজ্ঞতা জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

যমুনার ভাঙ্গনে নিঃস্ব শতবর্ষী রহিতনকে খাদ্যসামগ্রী দিলেন শাহজাদপুরের ইউএনও

আপডেট টাইম : ০৭:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬