সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

যাকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ী ধানক্ষেতে, মারা গেলেন সেই বৃদ্ধা

একজন বৃদ্ধা পথচারিকে বাঁচাতে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে গেলেও বাঁচানো যায়নি তাকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজা বেগম নামে ওই বৃদ্ধা মারা গেছেন।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারী সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। তার গাড়িবহর শিবগঞ্জের কিচক ব্রিজের সামনে পৌঁছালে গাড়ির সামনে ফিরোজা নামের এক নারী পথচারী চলে আসেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এ ঘটনায় পথচারী ফিরোজা আহত হন। দুর্ঘটনার পরপরই প্রতিমন্ত্রী আবদুল বারী ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে গন্তব্য জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী ফিরোজা বেগমকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রীর কোনো ক্ষতি হয়নি বা তিনি আহত হননি। তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন। তবে দুর্ঘটনার সময় সেখানে থাকা এক পথচারী আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

যাকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ী ধানক্ষেতে, মারা গেলেন সেই বৃদ্ধা

আপডেট টাইম : ০২:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬