সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

যাত্রা শুরু করলো হাকিমপুর ফাউন্ডেশন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার শিক্ষা স্বাস্থ্য, ক্রীড়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমের সার্বিক উন্নয়নের লক্ষ্যে হাকিমপুর ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩০ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ সাব্বির হোসেন, হাকিমপুর ফাউন্ডেশনের সদস্য সচিব ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরে আলম, কোষাধ্যক্ষ ও প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, ফাউন্ডেশনের আজীবন সদস্য ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল, হিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মামুনুর রশীদ, প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু, তোফাজ্জল হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক বৃন্দ ও ব্যবসায়ী ও সূধীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন।
হাকিমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, হাকিমপুর উপজেলায় আমার ৩ মাস ২৩ দিন কর্ম দিবস। আমি এই উপজেলায় যোগদান করার পরে লক্ষ্য করি এখানকার শিক্ষার মান খুবই নিন্ম, খেলাধুলার জন্য নেই পর্যাপ্ত ব্যবস্থা। ঠিক তখনই উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সূধীজনদের সাথে একের পর এক আলোচনা ও মতবিনিময় সভা করে আজকের এই ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। আবার আজকের দিনটি এই উপজেলায় আমার শেষ কর্ম দিবস।
তিনি বলেন, হাকিমপুর ফাউন্ডেশনের এই উদ্যোগকে ভালো মনে করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও সূধীজন এই পর্যন্ত ৫২ জন সদস্য সর্বনিম্ন ২০ হাজার টাকা তদূর্ধ্ব অর্থ দিয়ে আজীবন সদস্য এবং ১ হাজার টাকা দিয়ে সাধারণ সদস্য হয়েছেন। আজ পর্যন্ত হাকিমপুর ফাউন্ডেশনের তহবিল দাড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার টাকা। যা ব্যাংকে এফডিআর এর মাধ্যমে জমা রাখা হবে। হাকিমপুর ফাউন্ডেশনের এই অর্থ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, এবং সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম গতিশীল করতে ব্যায় করা হবে।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, হাকিমপুর ফাউন্ডেশনের আত্মপ্রকাশ সত্যিই প্রসংসীয়। আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং সুন্দর সোনার দেশ গড়ি। আমাদের হিসাবি হতে হবে এবং সবাই অল্প করে সহযোগিতা করলে এমন ফাউন্ডেশন চালানো সম্ভব। এই ফাউন্ডেশন দ্বারা উপজেলার গরীব দুস্থ ও অসহায় মানুষ সহ শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্য এবং সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম গতিশীল হবে বলে আমি মনে করি।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ও অতিথি বৃন্দ উপজেলা পরিষদ চত্বরে তুলসীগঙ্গা শিশু পার্ক ও অফিসার ক্লাব, উপজেলা ক্রীড়া সংস্থা ও ইনডোর স্টেডিয়াম এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রা শুরু করলো হাকিমপুর ফাউন্ডেশন

আপডেট টাইম : ০৯:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫