সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

‘যারা ব্যাড এবং গুড কমেন্ট করেন তারা আমার অফিসে আসেন ‘, ওমর সানী

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। রাজনীতি, খেলাধুলা থেকে শুরু করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন সমসাময়িক ইস্যুতে নিয়মিত মতামত প্রকাশ করেন তিনি। তার এসব পোস্টে যেমন প্রশংসা আসে, তেমনি সমালোচনাও করেন অনেক নেটিজেন। এবার সেই মন্তব্যকারীদের সরাসরি নিজের অফিসে এসে কথা বলার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।

রোববার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ওমর সানী লিখেছেন, ‘যারা ব্যাড এবং গুড কমেন্ট করেন তারা আমার অফিসের এখানে আসেন। দেখি কি বলার আছে আপনার। প্লিজ আসুন।’

পোস্টে তিনি নিজের অফিসের ঠিকানাও উল্লেখ করেন। লেখেন, ‘গোল্ডস্যান্ডস গ্রুপ, ১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, তেজগাঁও, ঢাকা।’

ওমর সানীর এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সাহসী অবস্থানকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন।

১৯৯২ সালে নূর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ওমর সানীর। তবে ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের আলো’ সিনেমা তাকে নায়ক হিসেবে ব্যাপক পরিচিতি এনে দেয়। নব্বইয়ের দশকে তিনি ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় রোমান্টিক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন।

দীর্ঘ অভিনয়জীবনে তিনি ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘কুলি’, ‘আত্ম অহংকার’, ‘অপরাধী’ ও ‘মহা নায়ক’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘ বিরতির পর ২০১৩ সালে আবার নিয়মিত অভিনয়ে ফেরেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ীও। ঢাকার বিভিন্ন এলাকায় তার রেস্তোরাঁসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

‘যারা ব্যাড এবং গুড কমেন্ট করেন তারা আমার অফিসে আসেন ‘, ওমর সানী

আপডেট টাইম : ০৬:১৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬