সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক Logo চার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা Logo বাড়ির দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি: আতঙ্কে পরিবার Logo আজ সন্ধ্যার আগেই দেশের ২০ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা Logo ঝড়ের তাণ্ডবে কুমিল্লায় ৩৫টি ট্রান্সফর্মার অচল, বিপাকে ১৭ উপজেলা Logo রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্য, স্বাস্থ্যঝুঁকি ও দুর্ভোগে জনজীবন Logo রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার, ছিনতাই সন্দেহ Logo বাবরের অনবদ্য সেঞ্চুরিতে পিএসএলের ফাইনালে উঠলো পেশোয়ার

যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে: রাশেদ খান

বিএনপি নেতা রাশেদ খান। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে একথা বলেন তিনি।

তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: ‘শিবির তাদের সকল নেতাকর্মীকে প্রকাশ্যে আনলে বেশকিছু সমস্যা হতে পারে বলে তারা মনে করছে। এর বড় একটি কারণ সরকারি চাকরিবাকরি। যেহেতু জামায়াত ক্ষমতায় আসতে পারেনি। সুতরাং শিবিরের সবাই প্রকাশ্যে আসলে সরকারি চাকরিবাকরিতে সমস্যা হতে পারে। রাজনৈতিক কারণ দেখিয়ে ভেরিফিকেশনে বাদ পড়ে যাবে। একারণে শিবির তার বড় একটি অংশকে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে রেখে দেয়।’

রাশেদ খান বলেন, ‘এছাড়া আরেকটি অংশকে ক্ষমতাসীনদের মধ্যে অনুপ্রবেশ করায়। এতে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় চাকরিবাকরিতে ভাল সুযোগসুবিধা পায়। এখন যদি সবাইকে শিবির অপেন করে ফেলে তখন, উপরিউক্ত সুযোগ থেকে বঞ্চিত হতে পারে বলে তারা মনে করছে।’

তিনি লিখেন, ‘তবে শিবিরের এই পলিসির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। একটা বড়ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি হয় যে, সে কি সাধারণ শিক্ষার্থী না শিবির? এটা একটা বড় ধরনের সংকট।’

প্রকাশ্য রাজনীতি নিয়ে রাশেদ খান লিখেন, ‘দেশকে এই সংকট থেকে বাঁচাতে শিবিরের উচিত প্রকাশ্য রাজনীতি রপ্ত করা। তাদের মনে রাখা উচিত, দেশে গণঅভ্যুত্থান হয়েছে। এখন চাকরিবাকরিতে মেধা থাকলে বাদ দেওয়ার সুযোগ নেই। কিন্তু এজন্য তো রাজনীতির গুণগত পরিবর্তনে আপনাদেরও ভূমিকা রাখতে হবে। সরকারকে বিরোধীদল হিসেবে সহযোগিতা করতে হবে। কিন্তু সহযোগিতা না করে সারাক্ষণ নব্য ফাসিবাদ, চাঁদাবাজ, সংস্কার বিরোধী, ১৬ দিনের মধ্যে পতন ঘটাবেন, আরেকটা গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপিকে আওয়ামীলীগের অবস্থা করবেন বলে হুমকি দিবেন, বিষোদগার করবেন, আবার সবক্ষেত্রে সমান সুযোগও চাইবেন, সেটা অন্তত বাংলাদেশের বাস্তবতার হয়না।’

শিবিরের উদ্দেশে তিনি লিখেন, সেই সহনশীল পরিবেশ তৈরি করতে আপনাদের যথেষ্ট সহনশীল হতে হবে। নতুবা যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামীলীগ ফিরবে। আর লীগ ফিরলে সকল হাউকাউ কিন্তু তারাই বন্ধ করে দিবে…!

One thought on “যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে: রাশেদ খান

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১

যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে: রাশেদ খান

আপডেট টাইম : ১১:২৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬