রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের শিক্ষার্থীদের সংগঠন ‘রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি’র আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মুয়ীয মোহতাসীম ইসলাম (৫ম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সামসুর জাহান আরেফিন (৫ম ব্যাচ) দায়িত্ব পেয়েছেন।
৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কমিটির পূর্ণাঙ্গ তালিকা অনুমোদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকরা অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে নতুন কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কমিটির মেয়াদ এক বছর।
সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রিফাত-উর-রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায় এবং ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শারমিন আক্তার।
নতুন কমিটির সভাপতি মুয়ীয মোহতাসীম ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ। আমাকে রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সংগঠনের সব সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য যেমন আনন্দের, তেমনি একটি বড় দায়িত্বও।”
তিনি আরও বলেন, “রংপুর বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের কমিটির প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক সমস্যা ও প্রয়োজনে পাশে দাঁড়ানো, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত করার জন্য আমরা কাজ করতে চাই। আমরা চেষ্টা করব ‘রংপুর বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে, ঐক্য ও সহযোগিতায়’ একটি সুন্দর, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতিকে এগিয়ে নিতে।”
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, রংপুর বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা, বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের সহযোগিতা করা, শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা নিয়ে কাজ করা এবং শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো হবে তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
এ ছাড়া সংগঠনের মাধ্যমে রংপুর বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন কমিটির সদস্যরা।
শিক্ষার্থী উপদেষ্টা
শিক্ষার্থী উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. মেহেদী হাসান, এরশাদুজ্জামান আশেক, মো. হাসান মাহমুদ, মেহেদী হাসান মুরাদ, মো. তানজিরুল ইসলাম, মো. নাসরুল ইসলাম, মো. জান্নাতুল নাঈম ও মো. মাসুদ রানা।
পূর্ণাঙ্গ কমিটি
সভাপতি: মুয়ীয মোহতাসীম ইসলাম
সাধারণ সম্পাদক: মো. সামসুর জাহান আরেফিন
সহসভাপতি: মম রায়, রায়হান আলী, রেজওয়ান পারভিন, ইব্রাহিম আলী, শামীম আফরোজ ও আব্দুল গফুর।
যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন, জাহিদ মন্ডল, সুনীল চন্দ্র রায়, সেলিম রহমান, ইমরান হোসেন, শ্যামল কান্তি ও রায়হানুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক: ফরমান কবির।
সহসাংগঠনিক সম্পাদক: ওমর ফাহিম, মিজানুর রহমান মিলন ও মেহেদী হাসান আবিদ।
কোষাধ্যক্ষ: নোমান সুজন, নূর মোহাম্মদ ও সৈকত রিফাত।
দপ্তর সম্পাদক: সাদমান সাকিব সাগর।
উপ-দপ্তর সম্পাদক: বিপ্লব রায়, মুজহারুল ইসলাম, আফসানা আইরিন ও মোস্তাফিজুর রহমান সিয়াম।
ক্রীড়া সম্পাদক: জগদীশ চন্দ্র রায়।
উপ-ক্রীড়া সম্পাদক: আজমিরা নওশীন স্মৃতি, আব্দুল্লাহ শাহেদ, শাকিলুর জামান শাকিল ও রাকিব ইসলাম রোকন।
প্রচার সম্পাদক: শাকিলুজ্জামান ও তাসমিয়াহ রহমান।
সহপ্রচার সম্পাদক: রুপকথা, অপূর্ব রায়, তাওহিদুল ইসলাম ও মাশরুফা অর্চি।
শিক্ষাবিষয়ক সম্পাদক: শাহনাজ পারভীন ছন্দা, আরমিনা খাতুন বাবলি, মো. মনিরুজ্জামান লিপন, সিহাব সরকার ও উম্মে ইশরাত জাহান।
সাংস্কৃতিক সম্পাদক: শাহরিয়ার সাগর, রুপম অধিকারী ও মারিয়া মিশু।
ছাত্রীবিষয়ক সম্পাদক: নুসরাত জাহান মিম, উম্মে হাবিবা আশুরা ও ইয়াসমিন উম্মে জাহান।
কার্যকরী সদস্য: কাইসুল ইসলাম, সীমান্ত, আহাদুজ্জামান, মনির, পাপ্পু, জারিন, মরিয়ম, নাজনিন ও অর্পি।
নতুন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, রংপুর বিভাগের শিক্ষার্থীদের ঐক্য, সহযোগিতা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে।

কাউছার আলী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















