নওগাঁর রাণীনগরে সেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মী সভা ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আবাদ পুকুর মহাবিদ্যালয় মাঠে আয়োজিত হয় এ অনুষ্ঠান।
জনাব মো:আব্দুর রব এর সভাপত্বিতে ও আমজাদ মণ্ডলের সঞ্চালনায় ০৬ কালিগ্রাম ইউনিয়নের ৭,৮ ও ৯ নংওয়ার্ড শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করেন।
৭ নং ওয়ার্ডের আহবায়ক ফরহাদ হোসেন ও সদস্য সচিব হাসেন আলী ৮নং ওয়ার্ডের আহবায়ক আব্দুল মজিদ ও সদস্য সচিব জিল্লুর রহমান এবং৯নং ওয়ার্ডের আহবায়ক জিয়া ও আসকান আলীকে সদস্য সচিব হিসাবে ঘোষণা দিয়ে তিনটি ওযার্ডের কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পির ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব শেখ মো:রেজাউল ইসলাম (রেজু)।প্রধান বক্তা হিসাবে ছিলেন মতিউর রহমান উজ্জ্বল আহবায়ক -রাণীনগর উপজেলা সেচ্ছাসেবক দল, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাহামুদ হাসান বেলাল সদস্য সচিব -রাণীনগর উপজেলা সেচ্ছাসেবক দল।বিশেষ অতিথি বৃন্দ হিসাবে উপস্থিত ছিলেন আশিক মাহমুদ,মাসুদ রানা ডবলু, মিঠন আহম্মেদ,মিঠু ইসলাম,রবিউল ইসলাম যুগ্ম আহ্বায়ক রাণীনগর উপজেলা সেচ্ছাসেবক দল।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন মোসারব হোসেন সাধারণ সম্পাদক উপজেলা থানা বি এন পি,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,মোজাক্কির হোসেন যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক , কালিগ্রাম ইউনিয়নের সভাপতি এডভোকেট আব্দুল খালেক,কালিগ্রাম ইউনিয়নের নির্বাচীয় সমন্বয়ক নয়ন খান লুলু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















