সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

রাণীনগরে গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরি

তালা ভেঙে গরু চুরি

নওগাঁর রাণীনগর থানাধীন ৩নং গোনা ইউনিয়নের গোনা দিঘীরপাড় গ্রামে এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়ে গেছে। শনিবার (১১ জুলাই)  রাত আনুমানিক ১টা থেকে ভোর ৪টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী খোকন সরদার (৪০),  মফেল সরদ্দার তিনি গোনা দিঘীরপাড় গ্রামের বাসিন্দা। জানা যায়, দুর্বৃত্তরা তার নিজ বসতবাড়ির গোয়ালঘরের দরজার তালা কেটে একটি ষাঁড় গরু, একটি গাভি ও একটি বকনা গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরু তিনটির আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বাড়ায় কৃষক ও খামারিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, গরু চুরির বিষয়ে অবগত হয়েছি তবে এবিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

রাণীনগরে গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরি

আপডেট টাইম : ০৭:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬