সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

রাণীনগরে চার্জার ভ্যান ও ২৮ বোতল মদকসহ যুবক আটক

নওগাঁর রাণীনগরে ২৮ বোতল বাংলা মদসহ মোঃ সোহাগ (৩৫) নামের এক যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকার মানুষ। এ সময় তার সাথে থাকা একটি চার্জার ভ্যানও জব্দ করা হয়।
​বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুবরাতলী বাজারে এই ঘটনা ঘটে। আটক সোহাগ নওগাঁ সদরের বিল ভবানীপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে একটি চার্জার ভ্যান ও বড় একটি ব্যাগ নিয়ে সোহাগ কুবরাতলী বাজারে সন্দেহজনকভাবে ঘুরছিলেন। বিষয়টি দেখে স্থানীয় লোকজনের মনে সন্দেহ হয়। তারা এগিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সোহাগ ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেন। তখন উপস্থিত জনতা পেছনে ধাওয়া করে তাকে ধরে ফেলেন। পরে ব্যাগ খুলে তল্লাশি চালিয়ে ২৮ বোতল মদ পাওয়া যায়।
​আটক হওয়ার পর সোহাগ জানান, কুবরাতলী বাজারের দুই ব্যবসায়ী—হারুন কসাই ও কাইয়ুমের জন্য তিনি এই মদ নিয়ে এসেছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে ওই দুই ব্যবসায়ী জানান, তারা এ বিষয়ে কিছুই জানেন না।
ঘটনার খবর পেয়ে কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোকলেসুর রহমান বাবু ঘটনাস্থলে যান এবং পুলিশকে খবর দেন। পরে রাণীনগর থানা পুলিশ এসে মদসহ সোহাগকে আটক করে থানায় নিয়ে যায়।
​কাশিমপুর ইউপি চেয়ারম্যান বলেন, “আমাদের এলাকায় মাদকের কোনো স্থান নেই। কোথায় মাদক কেনাবেচা হচ্ছে জানালে আমরা পুলিশকে নিয়ে কঠোর ব্যবস্থা নেব।”
​রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জাকারিয়া মন্ডল বলেন, “ঘটনাটি সত্যি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হচ্ছে। মাদকের খবর পেলেই পুলিশকে জানান, পুলিশ দিনরাত জনগণের সেবায় কাজ করছে।”

One thought on “রাণীনগরে চার্জার ভ্যান ও ২৮ বোতল মদকসহ যুবক আটক

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

রাণীনগরে চার্জার ভ্যান ও ২৮ বোতল মদকসহ যুবক আটক

আপডেট টাইম : ০৪:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর রাণীনগরে ২৮ বোতল বাংলা মদসহ মোঃ সোহাগ (৩৫) নামের এক যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকার মানুষ। এ সময় তার সাথে থাকা একটি চার্জার ভ্যানও জব্দ করা হয়।
​বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুবরাতলী বাজারে এই ঘটনা ঘটে। আটক সোহাগ নওগাঁ সদরের বিল ভবানীপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে একটি চার্জার ভ্যান ও বড় একটি ব্যাগ নিয়ে সোহাগ কুবরাতলী বাজারে সন্দেহজনকভাবে ঘুরছিলেন। বিষয়টি দেখে স্থানীয় লোকজনের মনে সন্দেহ হয়। তারা এগিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সোহাগ ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেন। তখন উপস্থিত জনতা পেছনে ধাওয়া করে তাকে ধরে ফেলেন। পরে ব্যাগ খুলে তল্লাশি চালিয়ে ২৮ বোতল মদ পাওয়া যায়।
​আটক হওয়ার পর সোহাগ জানান, কুবরাতলী বাজারের দুই ব্যবসায়ী—হারুন কসাই ও কাইয়ুমের জন্য তিনি এই মদ নিয়ে এসেছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে ওই দুই ব্যবসায়ী জানান, তারা এ বিষয়ে কিছুই জানেন না।
ঘটনার খবর পেয়ে কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোকলেসুর রহমান বাবু ঘটনাস্থলে যান এবং পুলিশকে খবর দেন। পরে রাণীনগর থানা পুলিশ এসে মদসহ সোহাগকে আটক করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: অবৈধভাবে সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা