সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

রাণীনগরে বিএনপি থেকে বহিষ্কার হল ৫ নেতা 

নওগাঁর রাণীনগরে বিএনপি থেকে বহিষ্কার হল পাঁচ নেতা।  অন্য প্রার্থীর পক্ষে ভোট করায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির  মোট ৫ জন নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
দলীয় প্যাডে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন স্বাক্ষরিত বহিস্কার আদেশের চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
বহিস্কার হওয়া ৫ নেতা হলেন, গোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম লেবু, গোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজ মেম্বার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দীন, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক ময়নুল শেখ ও পারইল ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রহমান মামুন।
তাদের বিরুদ্ধে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুর বিরুদ্ধে গিয়ে অন্য প্রার্থীর পক্ষে ভোট করার অভিযোগ তোলা হয়েছে।
বহিস্কার আদেশে বলা হয়- আপনারা রাণীনগর উপজেলাধীন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল পদে থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধোচারনের মাধ্যমে দলের সিদ্ধান্ত অমান্য করেছেন। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের জন্য আপনাদের সাময়িকভাবে বহিস্কার করা হলো।
এছাড়া বহিস্কার হওয়া ৫ জনের সাথে উপজেলা বিএনপির আওতাধীন সকল নেতাকর্মীকে সাংগঠনিকভাবে কোনরূপ যোগাযোগ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে বিএনপি থেকে বহিষ্কার হল ৫ নেতা 

আপডেট টাইম : ০৮:৩৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬