সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রাণীনগরে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময়

নওগাঁর রাণীনগর উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সাথে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ই মার্চ) বিকেলে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা দেন উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের নবনির্বাচিত এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুল রহমান বাবু, সহ-সভাপতি একেএম জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান ও সহকারী প্রধান এবং শিক্ষকগণ।

সভায় প্রধান অতিথি এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে শিক্ষকদের নিকট বিভিন্ন আইডিয়া ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত জানতে চান। শিক্ষকরা মুক্ত আলোচনায় তাদের ভাবনা ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয় পরিচালনা, ছাত্র-ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয় পরিবেশ পরিচ্ছন্ন রাখা, শিক্ষার মূল্যবোধ নিশ্চিতকরণ, জবাবদিহিতা ও মনিটরিং জোরদারকরণ, অভিভাবক সমাবেশ আয়োজনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এ সময় এমপি গুরুত্বের সঙ্গে সকলের বক্তব্য শোনেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রাণীনগরে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময়

আপডেট টাইম : ১১:৪২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬