সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জয় ৪৯ জনের Logo রূপপুর পারমাণবিক কেন্দ্রে জ্বালানি সরবরাহে রাশিয়ার সময়সীমা Logo এসএসসি সনদ সার্ভারে আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন Logo প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার Logo বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি, দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত Logo ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মাসের বিশেষ সহায়তা ঘোষণা Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো

রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের বাংলা ১ম পত্র পরীক্ষায় ১৩৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে দেশের অন্যান্য স্থানের মতো একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১২টি পরীক্ষাকেন্দ্রে মোট ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৯৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সাধারণ শাখায় ৭টি কেন্দ্রে ৩ হাজার ৫১৯ জন, কারিগরি শাখায় ৩টি কেন্দ্রে ৪৩৫ জন এবং মাদ্রাসা শাখায় ২টি কেন্দ্রে ১ হাজার ৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছাড়াও সিসিটিভির মাধ্যমে নজরদারি রাখা হয়।
পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও সুন্দর পরিবেশ থাকায় তারা স্বস্তিতে পরীক্ষা দিতে পেরেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে এবং বিধিনিষেধ যথাযথভাবে পালন করা হচ্ছে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জয় ৪৯ জনের

রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী

আপডেট টাইম : ০৮:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬