সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে জাতীয় যুব দিবস পালিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আইনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এ সময় যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে যুবকদের স্বাবলম্বী হতে উৎসাহিত করার লক্ষ্যে ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

রায়গঞ্জে জাতীয় যুব দিবস পালিত

আপডেট টাইম : ১১:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬