সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রায়গঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল পশু চিকিৎসকের

ছবি: প্রতীকী

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় সাইফুল ইসলাম নামে এক পশু চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে। তিনি স্থানীয় পল্লী পশু চিকিৎসকের পেশায় নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ইসলাম মোটর সাইকেলযোগে ভুঁইয়াগাঁতী বাসষ্ট্যান্ড থেকে নিজ বাড়ি ঘুড়কার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ভূঁইয়াগাঁতী এলাকায় মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে ভাঙচুর চালান। এতে অফিসের কিছু কক্ষ ও সামান্য সরঞ্জাম নষ্ট হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ ও পল্লী বিদ্যুতের সাব স্টেশনে ঢিল ছোঁড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রায়গঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল পশু চিকিৎসকের

আপডেট টাইম : ০৮:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫