সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

‘নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে ২০২৬ সালের ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এ সময় নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, নালা ও আশপাশের এলাকায় পানি জমতে না দিলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে পৌরবাসীর সহযোগিতাও কামনা করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : ১১:৩৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬