সিরাজগঞ্জের রায়গঞ্জে আদালতের ওয়ারেন্টভুক্ত মো. আরিফ (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আরিফ উপজেলার কোদলা দিঘর গ্রামের মো. আলম শেখের ছেলে।
পুলিশ জানায়, রায়গঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় আরিফের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো. আরিফকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















