সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রায়পুরার আশরাফুন্নেছা স্কুল এখন “শহীদ আবু সাঈদ স্কুল„

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 57

রায়পুরায় আশরাফুন্নেছা স্কুলের নাম পরিবর্তন করে “শহীদ আবু সাঈদ স্কুল করা হয়েছে। ছবি: জনতার কণ্ঠ.কম

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
নরসিংদীর রায়পুরায় সাবেক সংসদ সদস্য রাজুর মায়ের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। আগে স্কুলটির নাম ছিল “আশরাফুন্নেছা স্কুল”, যা পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে “শহীদ আবু সাঈদ স্কুল”।
সোমবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ নামফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, যুবদল নেতা শাহীন মাস্টার, রায়পুরা কেন্দ্রীয় মিলন মন্দিরের সভাপতি সবুজ নন্দীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ আবু সাঈদের অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠার আহ্বান জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রায়পুরার আশরাফুন্নেছা স্কুল এখন “শহীদ আবু সাঈদ স্কুল„

আপডেট টাইম : ০৬:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫