সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

রায়পুরার মরজালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় জশনে জুলুস অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২৬ আগস্ট) রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৮টায় মরজাল বাসস্ট্যান্ড এলাকায় জুলুসে অংশগ্রহণকারীদের জমায়েত শুরু হয়। সকাল সাড়ে ৮টায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় মরজাল বাসস্ট্যান্ড থেকে জশনে জুলুস শুরু হয়।

জুলুসটি মরজাল বাসস্ট্যান্ড থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে শ্রমিক নেতা রতনের বাড়ি হয়ে বটিয়ারা এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। পরে সকাল সাড়ে ১১টায় সেখানে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তাবারুক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে।

আয়োজক মোবা ভান্ডারী জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ ধর্মীয় মর্যাদায় পালনের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন ও এলাকাভিত্তিক আনজুমানের প্রতিনিধিসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নিচ্ছেন।

জশনে জুলুসে অংশগ্রহণের জন্য নরসিংদী, রায়পুরা ও মরজালের সর্বস্তরের মুসলিম জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

রায়পুরার মরজালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

আপডেট টাইম : ১০:৩৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬