সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

রুমমেটদের ব্যক্তিগত ছবি যুক্তরাজ্যে প্রেমিককে পাঠাতেন ইবি ছাত্রী!

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের এক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি তাদের অনুমতি ছাড়া তার যুক্তরাজ্যে অবস্থানরত প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী ও রুমমেটদের দাবি, হলে অবস্থানরত কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তাদের অনুমতি ছাড়াই ‘আবিদ’ নামে যুক্তরাজ্যপ্রবাসী এক যুবকের কাছে পাঠাতেন অভিযুক্ত ওই শিক্ষার্থী। সম্প্রতি ওই যুবকের সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীর ব্যক্তিগত সম্পর্কের অবনতি হয়। এরপর ওই যুবক ছবিগুলোর কিছু অংশ ভুক্তভোগী শিক্ষার্থীদের কাছে পাঠান বলে অভিযোগ উঠেছে। এরপর বিষয়টি জানাজানি হলে হলে চাঞ্চল্য সৃষ্টি হয়।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১০ জন শিক্ষার্থীর ছবি শনাক্ত করা হয়েছে। ঘটনার সমর্থনে তারা কিছু স্ক্রিনশট সংরক্ষণ করেছেন বলেও দাবি করেছেন।

ভুক্তভোগী ও অভিযোগকারী শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও শিক্ষার্থীর ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষার্থীকে একাধিক কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে গণমাধ্যমকে তিনি বলেন, ‘যা যা রটানো হচ্ছে, তা অতিরঞ্জিত করে বলা হচ্ছে।’

এ বিষয়ে জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী বলেন, আমরা এ বিষয়ে জানতে হাউস টিউটরসহ অন্যান্য দায়িত্বশীলদের সঙ্গে কথা বলছি। শিগগরি এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, আমি রাত ৩টার সময় বিষয়টি জেনে হলের প্রভোস্টকে ফোন দেই। এরপর রাতেই ভিসি স্যারকে বিষয়টি অবহিত করি। ভিসি স্যার বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। এ বিষয়ে একটা তদন্ত কমিটিও গঠন হতে পারে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) মধ্যরাত থেকে জুলাই-৩৬ হলের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী হলের ভেতরে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

রুমমেটদের ব্যক্তিগত ছবি যুক্তরাজ্যে প্রেমিককে পাঠাতেন ইবি ছাত্রী!

আপডেট টাইম : ১২:৪৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬