সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুর উপর সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলসেতুর উপর এই ঘটনা ঘটে। নিহত যুবকরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি (১৮) ও একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটিনা রেলসেতু এলাকার দুই পাশে সারিবদ্ধ শিমুল ফুলের গাছে সৌন্দর্য উপভোগ করার জন্য বেলকুচি থেকে ওই দুই যুবক মোটর সাইকেলযোগে আসে। তারা সেতুর পূর্বপাশে উঠে পাশের শিমুল ফুলের দৃশ্যের ছবি তোলার সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসের ধাক্কায় সেতুর নিচে পাথরের উপর পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই আলিফ সানির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফয়সালকে উল্লাপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফয়সাল।

উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলিফ সানির মরদেহের সুরত হাল করা হয়। পরবর্তীতে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর দুই যুবক সেলফি তুলতে হিয়ে দুই যুবকের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

আপডেট টাইম : ০৬:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬