সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রোববার সিরাজগঞ্জে দুদকের গণশুনানি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 106

জনতার কন্ঠ প্রতিবেদক:

রোববার (২৪ আগষ্ট) সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সিরাজগঞ্জে দুদকের ১৮১তম গণশুনানি অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ আগষ্ট) দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ( জনসংযোগ) মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এছাড়া দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (তদন্ত -১) মো. রেজাউল কবির এবং মহাপরিচালক(প্রতিরোধ) মো: আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ সিরাজগঞ্জ জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। একই সাথে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল অভিপ্রায়।

গণশুনানিতে জনসাধারণের সমাগমকল্পে সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়েছে। ফলে সিরাজগঞ্জ সদরের উক্ত গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে। গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সিরাজগঞ্জ জেলার সকল নাগরিক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ( জনসংযোগ) মোঃ আকতারুল ইসলাম।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রোববার সিরাজগঞ্জে দুদকের গণশুনানি

আপডেট টাইম : ১০:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫