সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা

ইয়েমেন উপকূলসংলগ্ন লোহিত সাগরে একটি কার্গো জাহাজে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রোববার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস। খবর আরব নিউজ ও দ্য টাইমস অব ইসরায়েলের।

সংস্থাটি জানায়, জাহাজটি থেকে জানানো হয়েছে, তারা অজ্ঞাত সশস্ত্র হামলাকারীদের আক্রমণের মুখে পড়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সংস্থাটি আরও জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সম্প্রতি আবারও জাহাজে হামলা চালানোর হুমকি দিলেও এখন পর্যন্ত নতুন কোনো হামলার দায় নেয়নি। হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে এডেন উপসাগরের বিভিন্ন এলাকায় সোমালি জলদস্যুদের তৎপরতাও বেড়েছে, যা ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা

আপডেট টাইম : ০৬:৩৭:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬