সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

শাহজাদপুরে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্ধোধন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

প্রতিবেদক, শাহজাদপুর(সিরাজগঞ্জ)। জনতার কণ্ঠ.কম

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ইসলামী ব্যাংক পিএলসি শাহজাদপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্ধোধন করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে শাহজাদপুর পৌরসভার বাড়াবিল কবি নজরুল কিন্ডারগার্টেন প্রাঙ্গনে আয়োজিত বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা নিজাম উদ্দিন।

ব্যাংকের ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট সুজাউল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন প্রকল্পের ইউনিট অফিসার রইচ উদ্দিন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সজিব শেখ প্রমুখ। এদিন প্রকল্পের ক্ষুদ্র গ্রাহকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রায় ১৮০০ গ্রাহকদের মাঝে পর্যায়ক্রমে গাছের চারা বিতরণ ও রোপন করা হবে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা অধ্যাপক মিজানুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের গাছের চারা বিতরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি সদকায়ে জারিয়ার কাজ। এর মাধ্যমে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারীরা গাছ লাগানো এবং পরিবেশের প্রতি যত্নবান হতে শিখবে। এছাড়া এই কর্মসূচি উপজেলার সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্ধোধন

আপডেট টাইম : ০৬:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫