সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

শাহজাদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিতের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান মাহমুদ হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল শুরু হয়। বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় প্রফেসর ড. এম এ মুহিত দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের অবলম্বন। তাঁর সুস্থতা কামনায় আমরা ঐক্যবদ্ধভাবে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:২৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫