সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

শাহজাদপুরে মব করে জমির ফসল কেটে নেওয়ার অভিযোগ!  

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করে ফসল লুটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জমির প্রকৃত মালিক দাবীদার এন্তাজ আলী। রবিবার বেলা ১২ টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন করে ন্যায় বিচার প্রার্থনা করেন জমির প্রকৃত মালিক দাবিদার এন্তাজ আলী। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য, গ্রামের প্রধানবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভূক্তভোগী এন্তাজ আলী জানান, গত শুক্রবার পোতাজিয়া গ্রামের ছানা বেপারি ও আনু বেপারির নেতৃত্বে ৪০/৫০ জন মানুষ দলবদ্ধ হয়ে ৫০ শতাংশ জায়গার ফসল (মাসকলাই ঘাস) লুট করে ভাগাভাগি করে নেয়। এসময় ফসল লুটে বাধা দিতে গেলে দলবদ্ধ হয়ে আক্রমন চালায়। লুটতরাজ করে “আল্লাহ আকবর ” ধ্বনি দিয়ে উল্লাস প্রকাশ করে।
তিনি আরও জানান, ২০১০ সনে রেজিস্ট্রি দলিল মূলে পোতাজিয়া মৌজার ২৪৫৫ দাগের ৫০ শতক জমি ক্রয় করেন। এরপর হাল সন পর্যন্ত খাজনা খারিজ করে তিনি ওই জমি ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। কিন্তু গত ২৭ নভেম্বর  একই গ্রামের ছানা বেপারী ও আনু বেপারীর নেতৃত্বে ৪০/৫০ জনের একটি দল ত্রাস সৃষ্টি করে জোরপূর্বক তার জমিতে চাষ করা অপরিপক্ক মাসকলাই ঘাস কেটে নেওয়ার সময় স্থানীয় ইউপি সদস্য ঘাস ইউনিয়ন পরিষদে এনে দুই পক্ষকে জমির কাগজ নিয়ে উপস্থিত হতে বলেন। কিন্তু নির্ধারিত তারিখে উপস্থিত না হয়ে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) আবার দলবদ্ধ হয়ে জমিতে উপস্থিত হয়ে সব ফসল লুট করে গাড়িতে করে নিয়ে যায়। এ নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগের বিষয়ে আব্দুর রাজ্জাক ব্যাপারী, আনোয়ার ব্যাপারী, তয়জাল ব্যাপারী, ফয়জাল ব্যাপারী, রফিক ব্যাপারী, সাবান ব্যাপারী, আফান ব্যাপারী জমির প্রকৃত ওয়ারিশ দাবী করে বলেন, ভুয়া দলিল বানিয়ে তারা জমির মালিকানা দাবী করে জোরপূর্বক দখল করে ছিল। ভুয়া মালিককে সরিয়ে প্রকৃত ওয়ারিশরা তাদের নিজেদের জমি নিজেরা দখলে নিয়ে ফসল তুলে উৎসব করেছে।
89
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে মব করে জমির ফসল কেটে নেওয়ার অভিযোগ!  

আপডেট টাইম : ০৬:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫