সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ড. এম এ মুহিতের বাড়ি হামলা এবং ভাংচুরের ঘটনায় কামরুল হাসান হিরক নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামরুল হাসান হিরক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ মুহিতের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে মামলা রয়েছে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















