সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৬২ জন দেখেছেন

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। ঘটনাস্থলে আরও ১১টি ইউনিট পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর আড়াইটার দিকে খবর পাওয়া যায় যে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো এলাকায় আগুন লেগেছে। খবর পাওয়ার পরপরই পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় একে একে আরও ইউনিট যোগ হয়।

তিনি আরও জানান, মোট ৩৬টি ইউনিট বিভিন্ন স্টেশন থেকে ঘটনাস্থলের দিকে রওয়ানা দেয়। ঘটনাস্থলে বর্তমানে ২৫টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার অনুরোধ জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ হওয়ার পর ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন

আপডেট টাইম : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫