মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাদের। আহতরা হলেন— শাকিল আহমেদ (২৬), আশিকুর রহমান (২৫), শাহিনুর (২৮), আবরার শাহরিয়ার উল্লাস (২৮), ও রিয়াজ (২৭)। এদের মধ্যে শাহিনুরের মাথায় লাঠির আঘাত রয়েছে।
ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাদের। আহতরা হলেন— শাকিল আহমেদ (২৬), আশিকুর রহমান (২৫), শাহিনুর (২৮), আবরার শাহরিয়ার উল্লাস (২৮), ও রিয়াজ (২৭)। এদের মধ্যে শাহিনুরের মাথায় লাঠির আঘাত রয়েছে।
আহতরা জানান, তারা দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে শাহবাগ পর্যন্ত যান। বিকেলে পদযাত্রা নিয়ে যমুনার দিকে যেতে চাইলে পুলিশ তাদের সামনে না যাওয়ার অনুরোধ করেন। এরপরও সামনের দিকে যেতে চাইলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করেন। এতে তাদের অনেকেই আহত হয়।
এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। কিন্তু শাহবাগে ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন পরীক্ষার্থীরা।
জানা যায়, লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীরা স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তারা রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেলপথ এবং ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। তারিখ না পেছালে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
পিএসসি জানায়, একটি পক্ষ পরীক্ষা পেছানোর দাবি জানালেও আরেকটি পক্ষ সময়মতো পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের ‘মাত্র দুই মাস সময় পাওয়া’ দাবি সঠিক নয় উল্লেখ করে পিএসসি বলে, গত ৩ জুনই লিখিত পরীক্ষার সময়সূচি জানানো হয়েছিল; ফলে পরীক্ষার্থীরা প্রায় ছয় মাস প্রস্তুতির সুযোগ পেয়েছেন। তাই নির্ধারিত তারিখ ২৭ নভেম্বর থেকেই পরীক্ষা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন পিএসসি চেয়ারম্যান।