সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

শিগগিরই সাব-রেজিস্ট্রি অফিসের শূন্যপদে নিয়োগ: আইনমন্ত্রী

সংসদ অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান | ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিভাগের আওতাধীন নিবন্ধন অধিদফতরে বর্তমানে সাব-রেজিস্ট্রারের ১২৫টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে বিভাগীয় ৫ শতাংশ কোটায় পদোন্নতিযোগ্য ১৫টি পদ শূন্য রয়েছে।

অবশিষ্ট ১১০টি সাব-রেজিস্ট্রারের পদ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে পূরণযোগ্য।

মঙ্গলবার (৭ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২০তম দিন লিখিত প্রশ্নোত্তরের জবাবে আইনমন্ত্রী এ তথ্য দেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

লালমনিরহাট-১ আসসের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান লিখিত প্রশ্নে জানতে চান, লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় সাব-রেজিস্ট্রার পদায়ন নাই।

সেহেতু অতিসত্বর সাব-রেজিস্ট্রার পদায়ন করবেন কি না?

জবাবে মন্ত্রী বলেন, বিভাগের আওতাধীন নিবন্ধন অধিদফতরের অধীন বর্তমানে সাব-রেজিস্ট্রারের ১২৫টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে বিভাগীয় ৫ শতাংশ কোটায় পদোন্নতিযোগ্য ১৫টি পদ শূন্য রয়েছে।

অবশিষ্ট ১১০টি সাব-রেজিস্ট্রার পদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পূরণযোগ্য। যেসব শূন্যপদে নিয়মিত সাব-রেজিস্ট্রার পদায়ন করা সম্ভব হয়নি, সেখানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রাররা দায়িত্ব পালন করে আসছেন। বিভাগীয় ৫ শতাংশ কোটায় পদোন্নতিযোগ্য সাব-রেজিস্ট্রারের ১৫টি শূন্য পদে পদোন্নতি প্রদানের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।

আইনমন্ত্রী বলেন, ১১০টি শূন্য পদগুলোয় সাব-রেজিস্ট্রার নিয়োগ প্রদানের নিমিত্ত বিধি মোতাবেক জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক নিয়োগের সুপারিশ প্রাপ্তি অথবা বিভাগীয় পদোন্নতি কার্যক্রম সম্পন্ন হওয়া সাপেক্ষে লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসের শূন্যপদে যথা শিগগিরই সম্ভব সাব-রেজিস্ট্রার পদায়ন করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

শিগগিরই সাব-রেজিস্ট্রি অফিসের শূন্যপদে নিয়োগ: আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৬:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬