নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
বিদ্যালয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কোন বিদ্যালয়ে ভর্তি হয়নি এমন শিশুদের অংশগ্রহণে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফান-ডে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের মুজিব সড়কস্থ শহীদ মডেল স্কুল “Read With Fun” শীর্ষক ব্যতিক্রমী এই আয়োজনটি করে।
অনুষ্ঠানে হাস্যরসাত্বক কৌতুক, গান, ছড়া, ছবি আঁকাসহ বিভিন্ন কৌশলে আনন্দদায়ক পরিবেশের মাধ্যমে শিশুদের শেখানো হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোমলমতি শিশুদের নিয়ে এই ফান ডে চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শহীদ মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমীর পরিচালক হাসানুজ্জামান রঞ্জু এলন, এ আয়োজনের মুল উদ্দেশ্য যাতে ছোট ছোট শিশু বাচ্চা যাতে বিদ্যালয় দেখে ভয় না পায়। পড়া যে অত্যন্ত সহজ জিনিস সেটা উপস্থাপন করা, বিদ্যালয়কে ভালবাসতে শেখানো। ছোট বয়স থেকেই লেখাপড়ার প্রতি যাতে আকর্ষন সৃষ্টি হয় সে উদ্দেশ্যেই আমাদের আয়োজন। উদ্দেশ্য এটা নয় যে আমাদের বিদ্যালয়েই পড়তে হবে। উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে পড়ার দিকে ফিরিয়ে নিয়ে আসা। এই উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৫ দিন প্রতিদিন সকলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই ফান ডে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এর মাধ্যমে হাতে কলমে শিখবে। গানে গানে ছড়া শেখানো, চিত্রাঙ্কনের মাধ্যমে অক্ষরের সাথে পরিচয় করে দেওয়া এবং প্রাণীর নাম জানানো হয়। শিশু বয়সে যত বেশি তাদের ইনফর্ম করা যাবে ততটাই লাভবান হবে শিশুটি। এসব উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।

রিপোর্টার: 





















