সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

নিখোঁজ ডুবুরি সাদিক। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্য ও রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাদিক রাজবাড়ীর কুমড়াকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে কর্মরত একজন অভিজ্ঞ ডুবুরি সদস্য ছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, ফায়ার জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ চলছিল। এ সময় ডুবুরি সদস্য সাদিক, শামসুল এবং স্পিডবোট চালক সজল দায়িত্ব পালন করছিলেন। কাজের একপর্যায়ে সাদিক স্পিডবোট থেকে নদীতে পড়ে মুহূর্তেই তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ডুবুরিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন ‘সাদিক একজন দক্ষ, সাহসী ও দায়িত্বশীল ডুবুরি ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক অর্জন করেছেন। তাকে দ্রুত উদ্ধারে আমাদের দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

আপডেট টাইম : ০৬:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬