সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

শুটিংয়ে গিয়ে আহত বলিউড স্টার সালমান খান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৪৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 42

বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম

লাদাখে ছবির শুটিংয়ে গিয়ে আহত হয়েছেন বলিউড স্টার সালমান খান। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় শুটিং চলছিল ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির। ৪৫ দিন ধরে এই শুটিং চলার কথা। তার মধ্যে ১৫ দিন সালমানের শুটিং রাখা হয়। বেশ কিছু লড়াইয়ের ও আবেগপ্রবণ দৃশ্যে শুটিং করেছেন ভাইজান। ১০ ডিগ্রির নিচে ছিল এলাকার তাপমাত্রা, অক্সিজেনের অভাবও ছিল। এই অবস্থায় শুটিং করতে গিয়েই আহত হন তিনি। তবে চোট নিয়েই শুটিং শেষ করেন এই অভিনেতা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, লাদাখের শুটিং শেষ হওয়ায় আগামী কয়েক দিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডভাইজান। বিশ্রাম সেরে ফের শুটিং শুরু করবেন তিনি। পরবর্তী শুটিং মুম্বাইয়ে হবে বলে জানা যাচ্ছে।

অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি আগামী আগস্টে মুক্তি পাওয়ার কথা। এরই মধ্যে প্রকাশ হওয়া ছবির ঝলকে রক্তাক্ত ও লড়াকু লুকে সালমানকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা।

সূত্র: কালবেলা

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

শুটিংয়ে গিয়ে আহত বলিউড স্টার সালমান খান

আপডেট টাইম : ০৫:৪৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫