আহমদ আরাফাত
ওরে মনা, কোথায় যাস?
বাঁশবাগানে কাটব বাঁশ।
বাঁশ দিয়ে কী হবে?
আমবাগানে বাঁধব ঘর,
হৈ-হুল্লোড়ে কাটাব দিন।
এত আনন্দ কেন,
মনা, তোর মনে?
ছুটির দিনে স্মৃতি হবে,
বন্ধুমহলে আড্ডা হবে।
তারপর?
ওরে মনা, ওরে মনা,
পাগলামি কেন করিস?
পাগলামি না,
মাগো, পাগলামি না।
শৈশব ফুরিয়ে গেলে
এই স্মৃতি পাবো কোথায়?
মনা, আনন্দ-উল্লাস যা-ই করিস,
ফিরবি ঘরে তাড়াতাড়ি।
আচ্ছা আচ্ছা মা,
সন্ধ্যায় ফিরবো ঘরে।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 


























imtiajislam.rms@gmail.com
সুন্দর লিখেছো আরাফাত। লেখার গতি অবিচল যেন থাকে। সাহিত্যমনা হয়ে বেঁচে থাকো মানুষেরও হৃদয়ে চিরকাল।