সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সন্ত্রাসী হামলায় আহত আজিবর ২৬ দিন পর মারা গেলেন

গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আজিবর রহমান (৪৭) মৃত্যুর কাছে হার মানলেন।

টানা ২৬ দিন কেপেজি বিশেষায়িত হাসপাতালের হাসপাতালে  মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার (১৯ আগস্ট) ভোররাতে না ফেরার দেশে চলে গেলেন তিনি। আজিবর রহমান কেপেজি বিশেষায়িত হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তাঁর মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও থানা পুলিশ নিশ্চিত করেছে। এদিকে তাঁর মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফটিকমাকেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফেরার পথে চলন্ত অটোরিকশায় আজিবরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে সুমন, সাগর ও তাদের বাবা শরিফসহ কয়েকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপেজি বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। মস্তিষ্কে জটিলতা দেখা দিলে একাধিক দফায় অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর ৬ আগস্ট দ্বিতীয় দফা এবং ১৩ আগস্ট তৃতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এরপরও তার অবস্থার উন্নতি না হলে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।

দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোররাতে আজিবর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানিয়েছে, হামলার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সন্ত্রাসী হামলায় আহত আজিবর ২৬ দিন পর মারা গেলেন

আপডেট টাইম : ১২:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬