সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সবচেয়ে কম বয়সী বিধায়ক কে এই তরুণী

ছবি : সংগৃহীত

বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী ও জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর জয়ী হয়েছেন। আলিনগর আসনে তিনি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। মাত্র ২৫ বছর বয়সে মৈথিলী ঠাকুর এ নির্বাচনে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক হিসেবে পরিচিত হয়েছেন।

জয়ের পর সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, এটি আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। এখন আমার পুরো মনোযোগ আলিনগরের উন্নয়নের দিকে।

সংগীত জগতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন। তিনি ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্মগ্রহণ করেন। বাবা ও দাদার কাছ থেকে শাস্ত্রীয় ও লোকসংগীত শিক্ষা গ্রহণ করেছেন। ২০১৭ সালে তিনি টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হন এবং সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সংগীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

মাত্র ২৫ বছর বয়সে মৈথিলীর বড় অংকের সম্পত্তি রয়েছে। নির্বাচনী হলফনামায় তার কয়েক কোটি রুপির সম্পদের তথ্য উল্লেখ আছে। তার ব্যাংক ব্যালেন্স কোটি রুপির উপরে, অলংকারের মূল্য প্রায় ৫০ লাখ, ৩ কোটি রুপির একটি ফ্ল্যাট এবং প্রায় ৯০ লাখ রুপির একটি জমির অর্ধেক মালিকানা তার নামে রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সবচেয়ে কম বয়সী বিধায়ক কে এই তরুণী

আপডেট টাইম : ১২:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫