সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সলঙ্গায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় অবসরপ্রাপ্ত এক মাদ্রাসা শিক্ষকের বাড়ির স্টিলের আলমারি ভেঙে ৪ থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ৭ নম্বর নলকা ইউনিয়নের মুরাদপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী নাসির উদ্দিন (৬১) ওই গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক।
পরিবার সূত্রে জানা যায়, রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে নাসির উদ্দিনের নবম শ্রেণির ছাত্রী মেয়ে সুমাইয়া খাতুন ঘুম থেকে উঠে দেখতে পান, ঘরের ভেতরে থাকা স্টিলের আলমারি ভাঙা। এ সময় তিনি চিৎকার করলে তাঁর বাবা-মা ও দাদি ঘুম থেকে জেগে ওঠেন। পরে আলমারিতে রাখা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন তারা।
পরিবারের দাবি, অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে প্রায় ৪ থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে। তবে চুরি যাওয়া নগদ টাকার সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি পরিদর্শন করে এবং পরিবারের সদস্যদের কাছ থেকে চুরির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সলঙ্গায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আপডেট টাইম : ০৭:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬