সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সাংবাদিক হয়রানির প্রতিবাদে উত্তাল মুন্সীগঞ্জ, মামলা প্রত্যাহারে ৭ দিনের ডেডলাইন । 

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন এবং প্রশাসনকে অভিযুক্ত ঘুষ গ্রহণকারী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাত দিনের সময় বেধে দিয়েছে মুন্সীগঞ্জের সংবাদকর্মীরা।
রবিবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে মুন্সীগঞ্জ জেলার সকল সাংবাদিক সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।
এসময় সাত কর্ম দিবসের মধ্যে ঘুষ গ্রহণ কর্মচারীর বরখাস্তের দাবী জানানো হয়। নয়ত, মুন্সীগঞ্জের প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়সহ সকল দপ্তরের সংবাদ উপস্থাপন বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়।
জানা যায়, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ষ্টেনোগ্রাফার মিজানুর রহানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করায় এনটিভি’র মুন্সীগঞ্জের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিনিধি পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ। এ ঘটনাকে ধামাচাপা দিতে দুই সাংবাদিকের বিরুদ্ধে ঘুষখোর স্টেনোটাইপিস্ট  মিজানুর রহমান মিথ্যা মামলা দায়ের করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, মুন্সীগঞ্জ সিভিল কার্যালয়ে স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমান ৩৮ বছরে ঘুষের রাজত্ব কায়েম করেছে। কয়েকবার বদলির পরও একজন তৃতীয় শ্রেণির কর্মচারী একই কর্মস্থলে ৩৮ বছর কিভাবে কাজ করে। মিজানের কাছে মুন্সীগঞ্জের স্বাস্থ্য বিভাগ তার দূর্নীতির কাছে জিম্মি। জেলার এমন কোন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক নেই যে তার দূর্নীতির কারণে নির্যাতিত হয়নি। এর সাথে কে বা কারা জড়িত। এ ঘুষের টাকা কারা পান। এর জবাব জেলা প্রশাসককে দিতে হবে৷ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ও হয়রানির তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে ঘুষ গ্রহনকারী কর্মচারীর চাকরি হতে অব্যাহতির দাবী জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সাংবাদিক হয়রানির প্রতিবাদে উত্তাল মুন্সীগঞ্জ, মামলা প্রত্যাহারে ৭ দিনের ডেডলাইন । 

আপডেট টাইম : ০৭:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬