সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সাগর থেকে উদ্ধার হলো নিখোঁজ জেলের লাশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাগরে মাছ শিকারে যাওয়ার সময় ট্রলার থেকে পা পিছলে পড়ে সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের ছাত্তার মাঝির ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সোমবার (২০ জুলাই) রাত ৩টার দিকে পুলিশ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

মৃত জেলের নাম গফুর আলম (২১)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল গ্রামের সাবের আহম্মদের ছেলে।

দক্ষিণ পরুয়াপাড়ার ইউপি সদস্য মাস্টার রফিক বলেন, রোববার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট থেকে গফুরসহ ৪ জন মাছ শিকারে সাগরে যাচ্ছিলেন। ট্রলারে উঠার সময় পা পিছলে গফুর সাগরে পড়ে যান। এ সময় সহকর্মীরা নৌকা নিয়ে তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে সাগরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া গেলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, স্থানীয়দের খবরে সাগরের চর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে নিহতের বাবা ছেলের লাশটি শনাক্ত করেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া তার বাবার কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সাগর থেকে উদ্ধার হলো নিখোঁজ জেলের লাশ

আপডেট টাইম : ০৫:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬