সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সাধারণ যে ৬ ভুলের কারণে পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায়

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:২০:১২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 49

লাইফস্টাইল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

পারফিউম এখন শুধু সাজসজ্জার অংশ নয়, এটি ব্যক্তিত্বেরও প্রকাশ। অফিসে, ডেটে কিংবা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে একফোঁটা পারফিউমই পুরো মুডটা বদলে দিতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রিয় পারফিউমের ঘ্রাণ কয়েক ঘণ্টাও টেকে না।

বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য পারফিউম নয়, বরং আমাদের ব্যবহারের ধরনই দায়ী। ভুল পদ্ধতিতে ব্যবহার করলে পারফিউমের ঘ্রাণ অল্প সময়েই উবে যায়। অথচ একটু যত্ন নিলেই এই সুবাস টিকে থাকতে পারে সারাদিন।

চলুন জেনে নিই, সাধারণ যে ৬টি ভুলের কারণে পারফিউমের ঘ্রাণ দ্রুত উড়ে যায়, আর সেই সঙ্গে টিকিয়ে রাখার সহজ কৌশলগুলোও—

১. শরীরে ঘষে ব্যবহার করা

অনেকে পারফিউম হাতের তালুতে স্প্রে করে গলায় বা কবজিতে ঘষে নেন, এটা বড় ভুল। ঘষে দিলে ত্বক গরম হয়ে যায়, ফলে ঘ্রাণের প্রাকৃতিক অণু নষ্ট হয়ে যায় এবং সুবাস দ্রুত উবে যায়। তাই পারফিউম কখনোই আতরের মতো ঘষে লাগানো উচিত নয়, শুধু স্প্রে করলেই যথেষ্ট।

২. ভুল জায়গায় স্প্রে করা

পারফিউম টিকিয়ে রাখার সবচেয়ে কার্যকর জায়গা হলো শরীরের নাড়ির স্পন্দনযুক্ত অংশগুলো—যেমন গলা, কবজি, কানপাশ, কনুইয়ের ভাঁজ ও হাঁটুর পেছন। এসব জায়গা থেকে স্বাভাবিক তাপ বের হয়, যা ঘ্রাণ ছড়িয়ে দেয় দীর্ঘক্ষণ।

বিশেষজ্ঞদের পরামর্শ, ত্বক থেকে প্রায় পাঁচ ইঞ্চি দূরে রেখে হালকা স্প্রে করুন।

৩. কাপড়ে নয়, ত্বকে স্প্রে করুন

অনেকে সরাসরি পোশাকে পারফিউম ব্যবহার করেন, এতে ঘ্রাণ টেকে না, বরং কাপড়ের দাগ পড়ার আশঙ্কা থাকে। পারফিউম সবসময় ত্বকের ওপর ব্যবহার করুন, তাতেই সুবাস দীর্ঘস্থায়ী হয়।

৪. শরীর পরিষ্কার না রেখে পারফিউম ব্যবহার

যদি শরীরে ঘাম বা ময়লা থাকে, তাহলে পারফিউম দিয়ে তা ঢেকে রাখা যায় না। বরং দুটি ঘ্রাণ মিশে বিরক্তিকর গন্ধ তৈরি করে। তাই পারফিউম ব্যবহারের আগে শরীর পরিষ্কার রাখুন।

৫. শুকনো ত্বকে স্প্রে করা

শুষ্ক ত্বকে পারফিউম বেশিক্ষণ থাকে না। গোসলের পর হালকা ভেজা ত্বকে পারফিউম স্প্রে করলে ঘ্রাণ ভালোভাবে আটকে থাকে। যদি গোসলের পর না লাগাতে চান, তবে আগে একটু ময়েশ্চারাইজার বা লোশন লাগিয়ে নিন, তারপর পারফিউম ব্যবহার করুন।

৬. অতিরিক্ত স্প্রে করা

বেশি স্প্রে মানেই বেশি ঘ্রাণ নয়। বরং এতে ঘ্রাণ ভারী হয়ে মাথাব্যথা বা অস্বস্তি তৈরি করতে পারে। বিশেষ করে তীব্র ঘ্রাণযুক্ত পারফিউম হলে অল্প পরিমাণেই যথেষ্ট।

মোটকথা

পারফিউম ব্যবহারের মূল রহস্য পরিমাণে নয়, পদ্ধতিতে। সঠিকভাবে প্রয়োগ করতে পারলেই প্রিয় ঘ্রাণ আপনাকে সারা দিন সতেজ ও আত্মবিশ্বাসী রাখবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সাধারণ যে ৬ ভুলের কারণে পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায়

আপডেট টাইম : ০৫:২০:১২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫