সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জের মসজিদে মসজিদে ওসমান হাদির জন্য দোয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা শহরের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাতে বিপুলসংখ্যক মুসুল্লি অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ।

মোনাজাতের মাঝে পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ছিলেনএ দেশের বিপ্লবী কণ্ঠস্বর। তরুণ সমাজের কাছে প্রতিবাদের আদর্শ। ওসমান হাদির পরিবারকে যাতে মহান আল্লাহ ধৈর্য্য দেন, তার অপূর্ণতাকে যেনো পূর্ণতায় ভরে দেন এই সময় অনেকে কাঁন্নায় ভেঙে পড়েন। মুসল্লিদের আমিন আমিন শব্দে মুখরিত হয় মসজিদ।

এছাড়াও জেলার বিভিন্ন মসজিদে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় আততায়ীর গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সরকারিভাবে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌণে ১০টার দিকে মারা যান তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জের মসজিদে মসজিদে ওসমান হাদির জন্য দোয়া

আপডেট টাইম : ০৬:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫