সিরাজগঞ্জে পৃথক দুই এলাকায় বজ্রপাতে দুজন কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকা ও বিকেল সাড়ে ৪টার দিকে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাসীন গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার মল্লিকচান গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে হাসান শেখ (২৫) ও তাড়াশ উপজেলার বেত্রাসিন গ্রামের মৃত গফুর আলীর ছেলে আব্দুল হামিদ (৫০)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, পরিবাররে সদস্যদের সঙ্গে নিয়ে নিজেদের জমিতে ধান কাটছিলেন হাসান আলী। বিকেলে ধান ঘরে তোলার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান হাসান।
অপরদিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বিকেলে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান কৃষক আব্দুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















