নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফের ড. মহীদুল হাসান। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান।

চারটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের প্রথম খেলায় অংশগ্রহণ করে ম্যাচে সিরাজগঞ্জ সরকারি কলেজ একাদশ বনাম কাজিরপুর সরকারি মনসুর আলী কলেজ একাদশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ১০ নভেম্বর উল্লাপাড়া এম আকবর আলী সরকারী কলেজ ও শাহজাদপুর সরকারি কলেজের মধ্যে অপর খেলাটি অনুষ্ঠিত হবে। এ দুই খেলার বিজয়ী দল আগামী ১৩ নভেম্বর ফাইনাল খেলবে।
তিনি বলেন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

রিপোর্টার: 




















