সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে মৃত ৬ পরিবহন শ্রমিকের পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান

সিরাজগঞ্জে মৃত ৬ পরিবহন শ্রমিকের পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান। ছবি: জনতার কণ্ঠ.কম।

সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের বাজার স্টেশন এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ অনুদান বিতরণ করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, ইউনিয়নের যেসব সদস্য স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন এবং নিয়মিত মাসিক চাঁদা পরিশোধ করেছেন, তাঁদের পরিবারকে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অন্যদিকে, যেসব সদস্যের মাসিক চাঁদা অনিয়মিত ছিল, তাঁদের পরিবারকে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা করে।

অনুষ্ঠানে মোট ছয়জন মৃত সদস্যের পরিবারের মাঝে ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে নিয়মিত চাঁদা পরিশোধকারী তিন সদস্যের পরিবারকে ৩০ হাজার টাকা করে এবং অনিয়মিত চাঁদা পরিশোধকারী বাকি তিন সদস্যের পরিবারের মনোনীত ব্যক্তিদের হাতে ১০ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাবের উপস্থিতিতে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় সংগঠনের যুগ্ম-সম্পাদক খন্দকার দিদার আলম, সহ-সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন সেখ, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, সড়ক সম্পাদক মো. আব্দুস সাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সিরাজগঞ্জে মৃত ৬ পরিবহন শ্রমিকের পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান

আপডেট টাইম : ০১:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬