সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে শিক্ষার মানোন্নয়নে ৫ দফা দাবিতে মানববন্ধন 

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 105

সিরাজগঞ্জে ৫ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন মাধ্যমিক সরকারি শিক্ষকরা। ছবিঃ জনতার কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
শিক্ষার মানোন্নয়নে ৫দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি মাধ্যমিক শিক্ষকরা।
রবিবার  (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সালেহা ইসহাক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৈমুর হাসানের নেতৃত্বে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজ অবহেলিত হয়ে আসছে। শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। বক্তারা আরও বলেন, শিক্ষা হলো জাতির মেরুদন্ড । আর সেই মেরুদন্ডকে সুদৃঢ করতে হলে  শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে হবে। বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। আমাদের ৫ দফা দাবি হলো মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া।
এ সময় স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান বাস্তবায়ন, অনতিবিলম্বে উপ-পরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ এবং মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র মর্যাদা রক্ষা,  বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেডে ও টাইমস্কেল মুঞ্জুরীর আদেশ প্রদানের দাবী জানান বক্তারা।
মানববন্ধনে বনওয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব)খন্দকার আল মামুন, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মহসিন নূরী, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (সিনিয়র শিক্ষক) জেসমিন আক্তার, সহকারী শিক্ষক সৈয়দ মাকসুদুল হাসান, সিনিয়র শিক্ষক জাহিদ হাসানসহ সহকারী শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সিরাজগঞ্জে শিক্ষার মানোন্নয়নে ৫ দফা দাবিতে মানববন্ধন 

আপডেট টাইম : ০১:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫